1.
গার্লফ্রেন্ড কোট:
উন্নতবিশ্বের
একটি দেশ জাপান আর উন্নতজাতীর মধ্যে একটি নোয়াখাইল্লা কারণ নোয়াখালীবাসীদের সবাই
জাপানী বলে ডাকে। যাই হোক, সেই জাপানীরা দিন
দিন এতটা রস-কস বির্সজন দিতে যাচ্ছে যা শুনলে আমাদের চোখ
ছানা বড় হয়ে যাবে।জাপানের
টি-সুকুবা বিশ্ববিদ্যালয়ের
ছাত্র উদ্ভাবন করেছে 'গার্লফ্রেন্ড কোট', নামরে এক পোশাক আলিঙ্গন করতে পারে। যা দেখতে আর
আট-দশটা সাধারণ কোটের মতোই। তবে এর বিশেষত্ব কোমরের উপরের দিকের
নিয়ন রঙের বেল্ট।
ইচ্ছেমতো যা কোমরের সাথে জোড়ে আটকে রাখা যায়। এরপর শুরু হয় আসল প্রক্রিয়া।
একটি যন্ত্র ভিতর থেকে বাতাস প্রবাহ করে। যা পরিধাণকারিকে এক রকম
আলিঙ্গনের অনুভ’তি দিবে। জাপানি ভাষায় 'রিয়াজু কোট' নামের
এ পোশাকের উদ্ভাবক হার্ডওয়্যার প্রকৌশলী হিকারু সুগিউরা।
অচিরেই বাজারে আসতে যাওয়া পোশাকটির
দামের ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া গেলেও মেয়েরা রীতিমত ভয়ের মধ্যে আছে
কারণ তাহলে তাদের পিছনে তাকালে কাউকে দেখতে পাবে না,
তবে দেখবে প্রচন্ড গরমের মধ্যেও একটি ছেলে ঐ কোটটি পরে আছে।
2.
স্মার্ট ওয়ালেট:
প্রতিদিন বহনকারি জিনিসের মধ্যে
মানিব্যাগ এবং স্মার্টফোন সবচেয়ে
গুরুত্বপূর্ণ। একটি আপনার টাকা নিরাপদ
রাখে, অন্যটি আপনাকে সবার সাথে যোগাযোগ রাখতে
সাহায্য করে। ভুলক্রমে একটি হারিয়ে ফেললে পড়তে হয় বিড়ম্বনায়। এ ধরণের
সমস্যার সহজ সমাধান দিবে বুদ্ধিমান মানিব্যাগ
'স্মার্ট-ওয়ালিট'- বিশেষ
ধরণের এই মানিব্যাগে আছে ব্লুটুথ সংযোগ ও একটি সতর্ক ডিভাইস। যার
সাহায্যে স্মার্টফোনের অ্যাপসের সাথে সংযুক্ত থাকা যাবে সব সময়। যখনই আপনি
একটি ভুলক্রমে ফেলে রেখে যাবেন তখনই আপনাকে সতর্কবাতা পাঠাবে। এমনকি আপনার
মানিব্যাগ কত দূরত্বে ফেলে এসেছে চাইলে সেটিও স্মার্টফোন অ্যাপসে
প্রদর্শিত হবে। বুদ্ধিমান
এই মানিব্যাগের ওজন মাত্র ২৫গ্রাম। এ বছরের জুলাই বাজারে আসতে যাওয়া এই মানিব্যাগ যাচাই
করার জন্য আপনাকে খরচ করতে হবে ৬০ ডলার।
0 Response to "গার্লফ্রেন্ড কোট: ও স্মার্ট ওয়ালেট:"
একটি মন্তব্য পোস্ট করুন